সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল ভাগা এলাকার একটি ভাড়া বাড়ীর ট্রাংক এর মধ্য থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান,ছয় রাউন্ড গুলি সহ চার জনকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল এর প্রধান সমন্বয়ক ডি আই-১ সৈয়দ বাবুল আকতার জানান ০৯ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফয়লা বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়ির আইসি এস আই আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ফয়লা বাজারের গরুরহাট থেকে খুলনার মহেশ্বরপাশা এলাকার মোঃ আলমগীর কবির।মোঃ আসিফ মোল্লা। মোঃ রায়হান ইসলাম ও ইমন হালদারকে দুটি মোটরসাইকেল ও পাচটি স্মার্ট ফোন সহ সন্দেহজনকভাবে আটক করে ফয়লা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভাগা এলাকার সাইফুল ইসলামের ভাড়া করা বাসায় তাদের রক্ষিত অস্ত্র ও গুলি রয়েছে।
পরবর্তীতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস এর নেতৃত্বে আটককৃতদের স্বীকারোক্তি মতো অভিযান চালিয়ে পুলিশ ওই ভাড়া বাসার একটি কক্ষের টিনের ট্রাংক এ কালো ব্যাগে লুকানো দুটি খুলে রাখা পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। পরে আটককৃতদের মধ্যে একজন খুলে রাখা অস্ত্র দুটিকে জুড়ে দেয়।
আটককৃত চারজন এবং বাড়ীর মালিক সাইফুল ইসলামকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

