Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মৎস্য ও কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৫, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে কয়েক দফার বৃষ্টিতে তলিয়ে গেছে অন্তত সাড়ে তিন হাজার ঘের ও পুকুর। মৎস্য ব্যবসায়ীদের পাশাপাশি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার কৃষক। ভারি বর্ষণের বৃষ্টিতে কৃষকদের ক্ষেতের সবজিসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। চলতি মৌসুমে বৃষ্টিতে মৎস্য ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কমপক্ষে নব্বই কোটি টাকা। আর কৃষকদের ক্ষতি হয়েছে অন্তত দশ কোটি টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ শত কোটি ছাড়িয়েছে।

কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এক হাজার ৭’শ হেক্টর জমিতে ঘের রয়েছে পাঁচ হাজার তিনশত। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সাড়ে তিন হাজার ঘের ও পুকুর। ছেষট্টি শতাংশ ঘের পানির নিচে তলিয়ে গেছে। এ জনপদে ঘের ব্যবসায়ী আছে সাড়ে দশ হাজার এবং পেশার সাথে জড়িত রয়েছে ৫০ হাজার লোক। তবে ঘেরের পাড়ে শিম, কুমড়া,শশা,পেপেসহ বিভিন্ন প্রকার সবজি তলিয়ে যাওয়ায় কৃষি খাতে ক্ষতি হয়েছে দশ কোটি টাকা। জেলার প্রায় আট লক্ষ মানুষের জন্য মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্রিক টন। প্রতি বছর উৎপাদন হয় অন্তত ১৮ হাজার মেট্রিক টন মাছ।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশেক পারভেজ জানান,ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে। তাদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হবে। তবে সার ও বীজ বীনা মূল্যে সরবরাহ করা হলে কিছুটা হলেও তারা ক্ষতি পুশিয়ে নিতে পারবে।

নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান জানান,তবে ক্ষতিগ্রস্ত ঘের ব্যবসায়ীদের তালিকা করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে মৎস্য ব্যাবসায়ীদের সহযোগিতা করা হবে। ব্যবসায়ীরা যাতে আগামীতে ঘুরে দাড়াতে পারে সে জন্য মাঠ পর্যায়ে তাদের কে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে মাঠ কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।