Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবীতে মানববন্ধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৭, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার(১৭অক্টোবর) ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসাস) নড়াইল সদরের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন,মেম্বার এসোসিয়েশন নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি ,ইউপি সদস্য আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ইউপি সদস্য পিটু মোল্যা,ইউপি সদস্য মোস্তাফা কামাল, কলোড়া ইউপি সদস্য আশিকুর রহমান, শাহাবাদ ইউপি সদস্য হুমায়ুন কবীর,ইউপি সদস্য বিপুল বিশ্বাস, ইউপি সদস্য এরশাদসহ প্রমুখ।

বক্তারা দাবি করে বলেন,বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে তারা নির্বাচিত হয়েছে। তাদের ভোটে ৮০ শতাংশ কাস্ট হয়েছে। যারা ভোট কেটে নির্বাচিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হক। বাংলাদেশের সকল ইউপি সদস্যরা জনপ্রিয়তার মাধ্যমে নির্বাচিত হয়েছে।

পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।