Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিকাল থেকে বিদ্যুৎবিহীন সব উপজেলা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ৯টি উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সব গ্রাহক বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে একযোগে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরা তাদের আন্দোলনের অংশ হিসেবে একযোগে এই সাটডাউন করে দিয়েছে। সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট পাঠানো পর্যন্ত সাটডাউন চলছিল। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বলা হয়েছে, তাদের সমিতির কর্মকর্তা কর্মচারিরা বেতন বৈষম্য দূর করা সহ দ্রত পদোন্নতির দাবীর আন্দোলনের অংশ হিসেবে পূর্ব ঘোষনা অনুয়ায়ী বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে একযোগে বাগেরহাট জেলার ৯টি উপজেলার সব গ্রাহককে অনিদিষ্ট সময়ের জন্য সাটডাউন করে বিদ্যুৎবিহীন করে রাখা হয়েছে।

এবিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সুশান্ত রায়সহ একাধিক কর্মকতার মোবাইল নম্বারে ফোন করলেও কখন বিদ্যুৎ দেয়া হবে সে বিষয়ে সুনিদৃষ্ট কোন তথ্য দিতে পারেননি। বলেছেন, শুধু বাগেরহাটেই নয়, আন্দোলনের অংশ হিসেবে সারা দেশেই বিকাল ৩টা থেকে একযোগে সাটডাউন করে বিদ্যুৎবিহীন অবস্থায় রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।