Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নুরচান মাস্টার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ২ গোলে বিজয়ী নেহাব ফুটবল একাডেমি

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে নুরুল হোসেন খান(নুরচান মাস্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ই অক্টোবর) বিকেলে উপজেলার জামালপুর আরএম উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।

উদ্বোধনী ম্যাচে নেহাব ফুটবল একাডেমি ও সুলতানপুর ফুটবল একাডেমি অংশগ্রহণ করেন। এতে দুই শুন্য গোলে বিজয়ী হয় নেহাব ফুটবল একাডেমি।

বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ দেওয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, জামালপুর কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপক ও নুর হোসেন (নুরচান মাষ্টার) এর পুত্র সালাউদ্দিন খান টিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান খান, জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সোলেমান প্লাঞ্জী ও সাদেক হোসেন।

খেলার রেফারি ছিলেন মোহাম্মদ হাসান শেখ, সহযোগী রেফারি হিসেবে ছিলেন সারোয়ার হোসেন ও সবুজ হোসেন, চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ওবায়দুল কবির। টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকছে চুড়ান্ত খেলায় বিজয়ী দলের জন্য এক লক্ষ টাকা ও রানারআপ দলের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরষ্কার। খেলাটি আজ ১৮ অক্টোবর শুক্রবার থেকে ২৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত চলার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।