Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধে ৫ ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত ছাত্রী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীকে এইচপিভি টিকা প্রদানে ব্যাপক প্রচারনা,রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য প্রচার এবং টিকা গ্রহনে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে ডেপুটি সিভিল সার্জন মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে মেডিকেল অফিসার ডাঃ রিয়াদুজ্জামান এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্হাপন করেন আইভিডি এর সার্ভিলেন্স ও ইমুনিজেশন কর্মকর্তা ডাঃ রিশাত আজিম।ক্যাম্পেইনে বাগেরহাট জেলার প্রায় ৮০ হাজার ছাত্রী শিক্ষার্থী ও অছাত্রী শিক্ষার্থী কিশোরীকে এই টিকা প্রদানের লক্ষমাত্রা ধরা হয়েছে।

ওরিয়েন্টেশন এ এই টিকাদানে টিকা গ্রহনকারীর উপস্হিতি শতভাগ নিশ্চিত করতে ব্যাপক প্রচার প্রচারনার পাশাপাশি এর সুবিধা জনগনের কাছে পৌঁছে দিতে সংবাদকর্মীদের আহবান জানান ডেপুটি সিভিল সার্জন মোঃ হাবিবুর রহমান।

ওরিয়েন্টেশন সভায় বাগেরহাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্হিত থেকে টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে ব্যাপক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।