Nabadhara
ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে“এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪”অবহিতকরণ সভা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৩, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে জেলা পর্যায়ে“এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪”সম্পর্কে নড়াইলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২৩অক্টোবর)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে এইচপিভি টিকাদান বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,খুলনা ইউনিসেফ চাইল্ড প্রটেকশন অফিসার মুমিনুন-নেছা শিখা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি কিভাবে জরায়ুমুখ ক্যান্সারের সংক্রমণ ঘটায় এবং তা থেকে বাঁচাতে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরের দশ থেকে চৌদ্দ বছরের সকল কিশোরীকে ২৪অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকা দিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে টিকা কেন্দ্রে যাওয়ার সম্পূর্ণ পদ্ধতির ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় গালর্স গাইড,বাংলাদেশ স্কাউট,শিক্ষকবৃন্দ ও সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।