Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের জেল

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৪, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে এক পাইকারি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমান ও ৩ দিনের জেল দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইলের রূপগঞ্জ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। বাজার তদারকি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

এ সময় ভাউচার সংরক্ষণ না রাখার অপরাধে রূপগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী সুমন বিশ্বাস কে পাঁচ হাজার টাকা জরিমান ও ৩দিনের কারাদন্ড দেন তিনি। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন,বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, কৃষি বিপনন অধিপ্তরের প্রতিনিধি,ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা। পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।