Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের সিভিল সার্জনের প্রত্যাহার দাবীতে ঝাড়ু মিছিল

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ মো. জালাল উদ্দিন আহম্মেদ তার বক্তৃতায় ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ায় প্রতিবাদে ফুসে উঠেছে বাগেরহাটবাসী।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দলীয় শ্লোগান দেয়ায় তার প্রত্যাহার দাবীতে সন্ধ্যায় ঝাড়ু– মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুদ্ধ জনতা। আগামী শনিবারের মধ্যে সিভিল সার্জনের প্রত্যাহার ও জেলা প্রশাসকের দু:খ প্রকাশ করে জেলাবাসির কাছে ক্ষমা না চাইলে রবিবার সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার সন্ধ্যায় যুবনেতা সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাট জেলাবাসীর ব্যানারে বিক্ষুব্ধ জনতার একটি বিশাল ঝাড়– মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেওয়াজ তরফদারসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।