Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গরু ব্যবসায়ীকে পিটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৫, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের বাগ শ্রীরামপুর গ্রামের গরু ব্যবসায়ী জহুর মোল্যা (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে হাতে কুপিয়ে এবং পিটিয়ে এক লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত জহুর মোল্যা কে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে পাশে নাওরা গ্রামের আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জহুর মোল্যা বলেন, গরু কেনার জন্য শুক্রবার সকালে বাড়ি থেকে পাশের গোয়ালবাথান গ্রামে যাচ্ছিলাম। পথিমধ্যে নাওরা গ্রামের মশিয়ার, আহাদ, আক্তার ও রসুল মোল্যা অতর্কিত ভাবে আমার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় গরু কেনার এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। অভিযুক্ত আহাদ মোল্যা বলেন, আমি ঘটনার সাথে জড়িত নই। শুনেছি জহুরের ছোট ভাই জিয়া মোল্যা মশিয়ার কে মারধর করেছেন। এ কারণে মশিয়ার রহমান তাকে মারপিট করতে পারে ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি শুনারপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিরশর চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।