Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৯, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন,উপ-সহকারী কৃষি অফিসার এস, এম আবুল হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৫ হাজার ৫শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।