Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৯, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।

মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, বিএনপির উপজেলা কমিটি সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলার জামায়াত ইসলামের আমির হাদিউজ্জামান, সাংবাদিক রেজাউল করিম সহ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।