Nabadhara
ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলামের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ইউপির ইতনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল ইসলাম বাল্লক (৭৫) গতকাল বৃহস্পতিবার রাতে বাধ্যকজনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—-রাজিউন। মৃত্যুকালে তিনি চার ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

শুক্রবার (১নভেম্বর) সকাল সাড়ে দশটায় ইতনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠ চত্বরে বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল ইসলাম বাল্লক কে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠুন মৈত্র,বীর মুক্তিযোদ্ধা হান্নান,পুলিশ সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।