Nabadhara
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ সরকার পতনে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের বিচার করতে হবে–মুফতি রেজাউল করীম

Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিস্ট আ.লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিচার করতে হবে। ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খুনিরা কিভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়। টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

তিনি শুক্রবার(১নভেম্বর) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত শহরের পুরাতন বাস টার্মিনাল চত্ত¡রে গণসমাবেশে একথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইশা আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ জান্নাতুল ইসলাম,জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম ও জেলা কমিটির সেক্রেটারি ডাঃ নাসির উদ্দিনসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।