Nabadhara
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি কবির, সম্পাদক ফকির তারিকুল

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

আগামী তিন বছরের জন্য বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি (১২৫৫) এর সভাপতি নির্বাচিত হয়েছেন মীর কবির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফকির তারিকুল ইসলাম। জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বনি, সদস্য মোহাম্মদ জাহান আলী এবং অপর সদস্য শেখ রহমত আলী স্বাক্ষরিত এক পত্রে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচিত অন্যান্যরা হলেন কার্যকরী সভাপতি পদে মোঃ ওবায়েদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল, যুগ্মসম্পাদক মোঃ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম (সেলিম ভূঁইয়া), কোষাধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান। ১৬ সেপ্টেম্বর বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন।

নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল ১৯ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর নির্বাচন শেষে বিকেলেই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল শেষে বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি (১২৫৫) এর সভাপতি পদে আবারও বিজয়ী ঘোষণা করা হয় জনপ্রিয় নেতা মীর কবির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এর নাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।