Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার দিনগত রাত ১০টার দিকে প্রতিপক্ষ গ্রæপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।নিহত সুলতান চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জামাল হোসেন এবং তাঁর প্রতিপক্ষ শরিফুল ইসলামের লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল।সোমবার রাতে গ্রামের মধ্যপাড়ায় দু’গ্রæপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে শরিফুল গ্রæপের সমর্থক সুলতান মোল্যাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোক কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় উভয় গ্রæপের ৫-৬ জন আহত হয়েছেন।হত্যাকান্ডের জেরে জামাল গ্রপের ৪-৫টি বাড়ি ভাংচুর, ৯-১০টি গরু, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান,সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।