Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে ৮হাজার টাকা জরিমানা

Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান কে ৮হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার (০৮নভেম্বর) বিকাল ৪টার দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইল সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, জেলার বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারায় যথাক্রমে মেসার্স আনন্দ স্টোর কে ৫ হাজার টাকা এবং মেডিসিন র্কণার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি নবাব মোল্যাসহ অন্যান্য সদস্যরা। ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান আরো জানান,দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা ও মেমো না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।