Nabadhara
ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মতুয়া মিশনের নেতৃবৃন্দের কাত্যায়ানী পূজামন্ডপ পরিদর্শন

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১০, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

বাংলাদেশ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হিন্দু স¤প্রদায়ের অন্যতম উৎসব কাত্যায়ানী পূজামন্ডপ পরিদশন করেছেন। পরিদর্শনকালে সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা দিয়েছেন।

জানাগেছে, বাংলাদেশ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি অসীম কুমার পালের নেতৃত্বে জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যার পর লোহাগড়া উপজেলার নলদী ও লাহুড়িয়া ইউনিয়নের পুজামন্ডপ পরিদর্শন করেন। নেতৃবৃন্দ নলদী ইউনিয়নের বৈকন্ঠপুর পূজামন্ডপ, মিঠাপুর বাজার সংলগ্ন পূজামন্ডপ ও লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ডপ কমিটির সাথে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। কাত্যায়ানী পূজাকে আরো জাকজমকপূর্ণ করে তুলতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

মন্ডপ পরিদর্শনকালে বক্তব্যে জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার পাল বলেন, হিন্দু স¤প্রদায়ের বিভিন্ন সংগঠনের মধ্যে বড় অংশ হচ্ছে মতুয়া স¤প্রদায়। মতুয়ারা কখনও অশান্তি সমর্থন করে না। গত ৫ আগষ্টের পর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে নড়াইলে বসবাসরত সনাতন ধর্মালম্বীদের ওপর যাতে কোন অত্যাচার না হয় সেব্যাপারে কাজ করেছে সংগঠনটি। মতুয়াদের ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। মতুয়া মিশনকে নিয়ে যদি কেউ কুটক্তি করে তাকে কঠোর ভাবে জবাব দেওয়া হবে। তিনি সকলকে উৎসাহ উদ্দীপনা ও জামজমকপূর্ণভাবে কাত্যায়ানী পূজা উপভোগ করার আহবান জানান।

পরিদর্শনকালে সভাপতির সফর সঙ্গী ছিলেন মতুয়াভক্ত বাসুদেব পাল, দাস শিলালি, সুজিত বিশ্বাস, লিটন বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, নিতাই বিশ্বাস, বিধান সরকার, বিপুল পাল, বিধান পাল, বিদ্যুৎ বিশ্বাস, পরিমল বক্সী, হিরামন বিশ্বাস, কুমারেশ রায়, হৃদয়, মোহন্ত, পরিমল বিশ্বাস, তারক সূত্রধর, রাম পাল, অর্কো পাল, সন্জু পাল সহ অনেকে। জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার কুন্ড জানান, নড়াইল জেলায় এবছর ২০টি মন্ডপে কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১২টি ও লোহাগড়া উপজেলায় ৮টি মন্ডপে শান্তিপূর্ণভাবে কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।