Nabadhara
ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ইঞ্জিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম।

সমাবেশে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শেখ ওয়াহিদুজ্জামান দিপু,মোজাফ্ফর রহমান আলম,প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে।এর আগে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে একটি বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশে যোগ দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।