Nabadhara
ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষক দল ও পৌর কৃষক দলের কার্যালয় উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়ায় উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের কার্যাল্যয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরেরর লক্ষীপাশা মোল্যার মাঠের দক্ষিণ পাশে দলীয় এ কার্যালয় উদ্বোধন করা হয়।

 

লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম মুন্সির সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক আব্দুল্লা আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল,নড়াইল জেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ নবীর হোসেন, নড়াইল জেলার কৃষক দলের সদস্য সচিব এস এম এনামুল কবির চন্দন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু,সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোল্যা নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি,প্রমুখ।

 

উল্লেখ্য যে, লোহাগড়া উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মুজিবুর রহমানের সার্বিক সহোযোগিতায় এ অফিস উদ্বোধন করা হয়। তিনি বলেন, দীর্ঘ ১৭ টি বছর লোহাগড়ায় বিএনপির রাজনীতি করে আমরা জেল জুলুমের শিকার হয়েছি। লোহাগড়া আওয়ামীলীগ আমাদের কোন অফিস নির্মাণ করতে দেয়নি। এখন আমরা অফিস উদ্বোধন করে বিএনপির সকল নেতা কর্মীরা এখানে বসে আলাপ আলোচনা করে দলকে সুসংগঠিত করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।