Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৬, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মিয়া হত্যা মামলায় দুইজন কে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডে আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাড়ে ১২টায় দিকে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও মারুফ ফকির।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মিয়া কে প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ ঘটনায় বিশ্বাস আজিজুর রহমান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে দুইজন কে যাবজ্জীবন এবং বাকি আসামিদের বেকসুর খালাস দেন বিচারক।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত মারুফ ফকির রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। খলিল ফকির পলাতক রয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।