Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মতবিনিময় 

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২৬, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত তিন দিন  গোপালগঞ্জ সদর উপজেলা, কোটালিপাড়া উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ পরিদর্শন, ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ  ও মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ।

কর্মসূচির আওতায় গতকাল  টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ইমদাদুল হক কলেজ ও টুঙ্গিপাড়া সরকারি  শেখ মুজিবুর রহমান কলেজ পরিদর্শন ও মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ, যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান পলাশ ও যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান।

এসময় কেন্দ্রীয় নেতাদের সাথে ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান,গোপালগঞ্জ  সরকারি বঙ্গবন্ধু কলেজের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী,যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির হোসেন সাগর  প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ গত সোমবার কোটালিপাড়া জামিয়া ইসলামিয়া কুরপালা মাদ্রাসা ও এতিমখানা, গোপালগঞ্জ আদর্শ মহাবিদ্যালয় এবং গত রোববার গোপালগঞ্জ সদর উপজেলার সরকারী বঙ্গবন্ধু কলেজ পরিদর্শন করেন এবং লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।