Nabadhara
ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৭, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

চট্টগ্রামে মসজিদ ভাংচুর এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় ও ইসকন নিষিদ্ধের দাবীতে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭নভেম্বর) দুপুরে ইসকনকে নিষিদ্ধের দাবীতে লোহাগড়ার সংগ্রামী মুসলিম জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাফায়াত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা. নুরুল্লাহ, মাওলানা আরিফুজ্জামান হিলালী, হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, শাহীন আহমেদ প্রমুখ।

বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।