Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৮, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে মাদক মামলায় এক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী হলেন যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া-সাতমাইল এলাকার বিপ্লব হোসেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১০ জুলাই দুপরে পুলিশ নড়াইল-যশোর সড়কের বাশভিটা নামক স্থানে নড়াইলগামী একটি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় বিপ্লবকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়।স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিপ্লবকে যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারক। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপ্লব হোসেন রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।