নবধারা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মাজহার ইমন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ১৬ জনকে উপদেষ্টা ও ৬০ জন সদস্য নিয়ে এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয় সংগঠনটি। এ কমিটিতে সজীব মিয়াকে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শাহীন ভূঁইয়াকে। সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাজহার ইমন।
তিনি নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা। লেখাপড়ার পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশন এখন টিভির রিপোর্টার হিসেবে কর্মরত। সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের এই সংগঠন ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থীদের দাবি আদায়ে ভূমিকা পালন করে থাকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

