Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তা তরিকুলকে সেনাবাহিনীর নিকট হস্তান্তর 

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২৯, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলার  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মারধোরের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, বশেমুরবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ফেসবুকে আন্দোলন বিরোধী বিভিন্ন পোস্ট দেয়ার অভিযোগ আনা হয়। তাছাড়া গত ২৪ অক্টোবর দালাল উল্লেখ করে তার রুমের তালা ভেঙে দরজা উন্মুক্ত করে দেয় শিক্ষার্থীরা। এই ঘটনার পর থেকে ওই নিরাপত্তা কর্মকর্তা  ছুটি নিয়ে বাইরে ছিলেন। এছাড়া তিনি  ঢাকায় একটি হত্যা মামলারও আসামি  বলে জানা যায়। সে মামলা থেকে নাম কাটিয়ে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজে যোগদান করেন তিনি। খবরটি জানাজানি হলে তাকে শিক্ষার্থীরা আটক করে এবং  মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এদিকে তোপের মুখে রয়েছেন আরও কয়েকজন কর্মকর্তা বলে সূত্র জানিয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।