ভারতের মাটিতে তিন ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দিতে নামে নিউজিল্যান্ড। তবে এখানে আর সুখকর অভিজ্ঞতা হয়নি। বাজবল ঘরানার পারফরম্যান্সে টেস্টে সবচেয়ে কম ওভারে (লক্ষ্য ন্যূনতম ১০০) তাদের হারানোর রেকর্ড গড়েছে ইংল্যান্ড। কিউইদের মাত্র ১০৪ রানের লক্ষ্যের বিপরীতে ইংলিশরা ১২.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জিতেছে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এই ম্যাচ জয়ের অন্যতম নায়ক মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা ইংলিশ পেসার ব্রাইডন কার্স। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ উইকেট নিয়ে কিউইদের মাত্র ২৫৪ রানে গুটিয়ে দিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে তিনি ১০ উইকেট শিকার করেছেন, ম্যাচে ১০৬/১০ তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। কিউইদের বিপক্ষে ১-০ লিড নেওয়ার ম্যাচে ইংল্যান্ড বেশ কয়েকটি রেকর্ড গড়েছে।
বিস্তারিত আসছে…
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

