Nabadhara
ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃ নগর ট্রেনস্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন

Link Copied!

হুসাইন আহমদ কবির, (মুকসুদপুর) গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মুকসুদপুরের কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে দাড়িয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচী পালন করে মুকসুদপুর এলাকার মানুষ।

মানববন্ধনে বিএনপি, ইসলামী আন্দোলন, জামাতসহ ইসলামিক দল গুলোর নেতা-কর্মিরা অংশ নেন।
সমাবেশের আহবায়ক মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ফরহাদ, উপজেলা জামাত নেতা সোলায়মান সিদ্দিক বাদল ও আবু তালেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মিন্ঠু শরীফ।

সমাবেশের আহবায়ক মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান তার বক্তব্যে বলেন, সারা দেশে রেলের ষ্টপেজে রেল থামলেও মুকসুদপুরে থামেনা। আমরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি। আগমাী ২৪ ঘন্টার মধ্যে যদি মুকসুদপুরের ষ্টেশনে ট্রেন না থামে তাহলে মুকসুদপুরবাসীকে নিয়ে মুকসুদপুরের সীমানায় ট্রেন বন্ধ করে দেয়া হবে।
উল্লেখ্য, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃ নগর রেল মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে। এতে শুধু গোপালগঞ্জের মুকসুদপুরের যাত্রী সাধারনই নয় পার্শ্ববতী ফরিদপুরের সালতা, নগরকান্দা উপজেলার যাত্রী সাধারন রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।