Nabadhara
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কর্মরত সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, টেক জেনারেশন স্কোয়াট (টিজিএস) নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তনিমা আফ্রাদ। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাদিম হোসেন, শারিমা আক্তার প্রমূখ।

এ সময় অন্যন্যের মাঝে দৈনিক আমার সংবাদ ও দৈনিক আজকালের খবর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সামসুল হক জুয়েল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক গাজী রোকন, সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আহমদ আলী, এশিয়ান টিভির কালীগঞ্জ প্রতিনিধি মজিবর রহমান, মুভি বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি পানির খন্দকার, সাংবাদিক লোকমান হোসেন পনির, সাংবাদিক জাকারিয়া আল মামুন, সাংবাদিক কাজী নোমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ৷

সম্পাদক মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, সাংবাদিক মো. ওমর আলী মোল্লা ও রিয়াদ হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার সহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় টেক জেনারেশন স্কোয়াট (টিজিএস) নেতৃবৃন্দ মাটির ব্যাংক প্রকল্পের উদ্বোধন করে উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মাটির ব্যাংক প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।