Nabadhara
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি,কেক কাটা হয়েছে।
বুধবার (১ জানিুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা শিল্পকলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শিল্পকলা চত্বরে  এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদুল তালুকদার, সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফাসহ ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে উপজেলার শিল্পকলা চত্বরে কেক কাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।