Nabadhara
ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

শরিফুল ইসলাম,নড়াইল 
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল 

নড়াইল-১আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাগান বাড়ি ও উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার(৭ফেব্রæয়ারি) কালিয়া উপজেলায় রাত সাড়ে ৭টার দিকে আ.লীগ অফিস ও মুক্তির বাড়িতে এ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালিয়া বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দেয়। পরে রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে। পরে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর কালিয়া ডাকবাংলোর পাশে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

 

 

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু জানান আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও মুক্তির বাড়িতে আগুনের ঘটনা। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না। তবে এর সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

 

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম শনিবার (৮ফেব্রæয়ারি) সকালে বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।