Nabadhara
ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)

তারুণ্যের উৎসব- ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।

 

সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা?মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, টিভিইটি কনসালটেন্ট ও তৌহিদ এ্যাসোসিয়েট এর প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

 

সেমিনারে বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরিকরন, উদ্যোক্তা সৃষ্টি ও বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি করার জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাছাড়া বর্তমানে চাকরির প্রেক্ষাপট বিবেচনায় সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় পাশকৃতরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন।

শুধু দেশেই নয়, বিদেশেও এ সকল দক্ষ লোকজন পেয়ে থাকেন বাড়তি নানা সুযোগ। এসএসসির পর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা খুব সহজেই ২য় শ্রেণির চাকরিতে প্রবেশের সুযোগ পেয়ে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।