Nabadhara
ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে পহেলা বৈশাখ উদযাপন

আকাশ তাফালী, নবধারা 
এপ্রিল ১৪, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আকাশ তাফালী, নবধারা 

টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নতুন বছরকে স্বাগত জানাতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এ সময় শিক্ষার্থীদেরকে বর্ণিল সাজে অংশগ্রহন করতে দেখা গেছে।

 

এছাড়াও সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা আক্তার রোজীর নেতৃত্বে শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ নেন। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার চত্তর হয়ে পুনরায় একই জায়গায় শেষ হয়।

 

আনন্দ শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহমিনা আক্তার রোজী সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,নতুন বছরে সকলে মিলে একসাথে কাজ করতে হবে এবং এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।