Nabadhara
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‎বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে কুয়েটে বি’ক্ষোভ ‎

কুয়েট প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুয়েট প্রতিনিধি

‎বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে এবং প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক উত্থাপিত ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর শিক্ষার্থীরা।

‎আজ ৩০ এপ্রিল,২০২৫ তারিখে বেলা সাড়ে এগারোটার দিকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীরা বলেন ইঞ্জিনিয়ারিং ৯ম এবং ১০ম গ্রেডে চাকুরীর নিয়োগের ক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে।এরই পরিপ্রেক্ষিতে বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে ৩ দফা দবি পেশ করা হয়েছে।শিক্ষার্থীদের দাবিগুলো হলো,৯ম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ বাতিল করে শতভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে,২০১৩ সালের আগ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ১০ম গ্রেডে বিএসসি এবং ডিপ্লোমা উভয়েই পরীক্ষা দিতে পারতো,সেটা আবার পুনর্বহাল করতে হবে এবং ইঞ্জিনিয়ার পদবী কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা ব্যবহার করতে পারবে।

‎শিক্ষার্থীরা দাবি করেন,তাদের এই যৌক্তিক দাবিগুলো মানা না হলে ইঞ্জিনিয়ারিং সেক্টের ভারসাম্যহীনতা বিরাজ করবে।শিক্ষার্থীদের দাবি,২০১৩ সালে অবৈধভাবে ১০ম গ্রেড দখল করা হয়েছে।

‎শিক্ষার্থীরা আরও বলেন,ইঞ্জিনিয়ারিং ১০ম গ্রেডে ৯ম গ্রেড থেকে চাকুরীর সংখ্যা কয়েকগুণ বেশি।এমতাবস্থায় যদি ১০ম গ্রেড সম্পূর্ণভাবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের দিয়ে দেওয়া হয় এবং প্রমোশনের ভিত্তিতে ৯ম গ্রেডেও নিয়োগ দেওয়া হয়।তাহলে বিএসসি ইঞ্জিনিয়ারদের চাকুরীর সেক্টর একেবারেই সীমিত হয়ে পড়ে।এই দাবি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভারসাম্যতা ফিরিয়ে আনার দাবি।

‎শিক্ষার্থীরা উল্লেখ করেন,অভিজ্ঞতার ভিত্তিতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেমন ডাক্তার হতে পারে না।তেমনি একজন ডিপ্লোমাধারী ব্যক্তি কখনোই ইঞ্জিনিয়ার হতে পারে না।বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ যাতে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে না পারে সেজন্য আইন প্রণয়ন করে গ্যাজেট প্রকাশের দাবি শিক্ষার্থীদের।

‎শিক্ষার্থীদের দাবি ৯ম গ্রেডে পোস্ট সংখ্যা কম হওয়ায় এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিন্ডিকেটের প্রভাব দুই-চার বছরেও অনেক প্রতিষ্ঠান সহকারী প্রকৌশলী নিয়োগের সার্কুলার দিতে পারে না।অভিজ্ঞতার ভিত্তিতে ৯ম গ্রেডে ৩৩ শতাংশ নিয়োগের কথা থাকলেও ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিন্ডিকেটের প্রভাবে কোথাও কোথাও সেটা ৬০-৭০ শতাংশও হয়ে যায়।

‎শিক্ষার্থীদের আরও দাবি করেন,৯ম গ্রেডের একটা পোস্টের জন্য বিএসসি শেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে একজন বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী ব্যক্তি নিয়োগ পেয়ে থাকে।অন্যদিকে তিন থেকে চার বছর অভিজ্ঞতা দিয়ে এই পোস্টে প্রমোশন পাওয়া সুস্পষ্ট বৈষম্য।

‎শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ মেধার মাধ্যমে দেশকে পরিচালনার জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরের বৈষম্য দূরীকরণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।