Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্লাস চলাকালীন সময়ে মাঠে খেলাধুলা ও আড্ডা নিষিদ্ধ কবি নজরুল কলেজে

Link Copied!

 কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘুরাফেরা, আড্ডা ও সকল ধরনের খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৮ মে) অধ্যক্ষ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর সহ সকল শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে কলেজ মাঠে ঘুরাফেরা, আড্ডা দেওয়া ও খেলাধুলা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং এই সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন কলেজটির অধ্যক্ষ।

 

কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান জানান, ক্যাম্পাস চলাকালীন সময়ে অনেক বহিরাগত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং অনেক শিক্ষার্থী ক্লাস না করে মাঠে খেলাধুলায় অংশ নেয় যা একেবারেই অনুচিত। ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠন এই বিষয়টির প্রতি উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই আজকের নোটিশটি প্রকাশ হয়েছে বলেও জানান তিনি।

 

 

কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইরফান আহমেদ ফাহিম বলেন, ক্যাম্পাসে আমাদের প্রধান উদ্দেশ্য পড়ালেখা করা। কিন্তু ক্লাসের সময় যদি কেউ ক্লাস না করে মাঠে আড্ডা দেয়, তাহলে এতে যেমন তাদের নিজের ক্ষতি হয়, তেমনি যারা সঠিকভাবে ক্লাস করছে, তাদের মনোযোগেও ব্যাঘাত ঘটে। তাই এই সিদ্ধান্তটি অবশ্যই যৌক্তিক। শিক্ষার্থীরা যেন নিয়মিত ক্লাস করে এবং অন্যদের ক্লাসে যেন ক্ষতি না সে আহবান জানান তিনি।

 

 

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি এ বিষয়ে এভাবে টেলিফোনে কথা বলতে পারব না।’ বলেই তিনি কল কেটে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।