Nabadhara
ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় আওয়ামী লীগ নি’ষি’দ্ধকরণের দাবিতে ছাত্র-জনতার বি’ক্ষোভ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁয় আওয়ামীলীগকে নিষিদ্ধকরণসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শনিবার বিকেল ৫ টার দিকে বিক্ষোভ মিছিল শেষে শহরের কাজীর মোড়ে দুই ঘণ্টা অবস্থান সমাবেশ করেন তারা। এসময় সড়কের এক পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট আ’লীগ সরকারের পতন ঘটিয়েছি। ৫ আগস্টের পর দশ মাস পেরিয়ে গেলেও সরকার আ’লীগকে নিষিদ্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না। যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আ’লীগকে নিষিদ্ধ করতে হবে এখন এটি একটি জনদাবী। এই দাবী নিয়ে আমাদের কেনো রাস্তায় নামতে হবে? আমরা চাই দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে যেন আওয়ামীলীগ দলকে নিষিদ্ধ করা হয়।

 

 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ৫ আগস্ট হাসিনাকে দেশ ছাড়া করার মাধ্যমে এদেশের জনগণ আ’লীগকে নিষিদ্ধের রায় দিয়ে দিয়েছে। আমার ভাইদের রক্তের ওপর পা দিয়ে যে অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তারা আ’লীগকে নিষিদ্ধের তালবাহানা করছে। তাদের নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

 

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁর অন্যতম সংগঠক দেওয়ান মাহবুব হাসান সোহাগ, বাংলাদেশ ইসলামী আন্দোলন নওগাঁর সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন, ফজলে রাব্বি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।