Nabadhara
ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার ভেন্যু বাতিলের প্রতিবাদে মহাসড়ক অব’রোধ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১২, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট থেকে এইচএসসি পরীক্ষার ভেন্যু স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত মোল্লাহাট থানাধীন সৌরভ রিসোর্টের সামনে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

 

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, বহু বছর ধরে মোল্লাহাটেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু চলতি বছর আন্তঃবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রী কলেজের পরীক্ষার ভেন্যু ফকিরহাটে স্থানান্তর করা হয়েছে। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে এবং নানা ভোগান্তির সম্মুখীন হতে হবে।

 

শিক্ষার্থীরা বলেন, মোল্লাহাট থেকে ফকিরহাটের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অনেক পরীক্ষার্থীদের জন্য এটি দীর্ঘ এবং কষ্টসাধ্য। তারা মোল্লাহাটেই পরীক্ষার ভেন্যু পুনঃস্থাপনের দাবি জানান এবং যশোর বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

 

বিক্ষোভের ফলে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে করে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে যানজট হয়। তবে শিক্ষার্থীরা জরুরি সেবার যানবাহন, এম্বুলেন্স এবং পুলিশের গাড়িগুলোর চলাচল নিশ্চিত করে।

 

এই আন্দোলনে সংহতি প্রকাশ করে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র অধিকারসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

 

পরিস্থিতি শান্ত করতে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম অবরোধ স্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করেন। এছাড়াও ওই স্থলে উপস্থিত হয়ে বোর্ড কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করে মোল্লাহাটে ভেন্যু ফিরিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, জামায়াত ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া। এসময় নেতৃবৃন্দের মাধ্যমে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।