Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের হারানো ২২টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
মে ১৩, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইলের তিনটি উপজেলা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (১৩মে) দুপুরে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা ফেরত দেয় পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এসআই জয়নুল আবেদীন ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেন।

 

মঙ্গলবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছ হন্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আশরাফুল ইসলাম,জেলা গোয়েন্দা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোঃ শাহ দারা খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।