Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মিলু মিয়ার মোড় আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৩, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের দের বোয়ালিয়াস্থ মিলু মিয়ার মোড় আধুনিকায়ন (দর্শনীয়) কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, অধ্যাপক শেখ মনিরুজ্জামান শাহীন, যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ, জামায়াতের যুব বিভাগের সভাপতি নাজমুল হাসান, সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই মোড়টি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে মোড়টি আধুনিকায়ন করে দৃষ্টিনন্দনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে স্থানীয় জনগণ এবং ভ্রমণকারীরা সুবিধা ভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী।

এসময় নেতৃবৃন্দ বলেন, শেখ মুজিবুর রহমান মিলু মিয়া ছিলেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির মোল্লাহাট থানার প্রতিষ্ঠাতা সভাপতি ও নিরহংকার ব্যক্তি ছিলেন। মোড়টি সহ আশেপাশের এলাকায় অনেক জমির মালিক ছিলেন তিনি। সঙ্গত কারণেই মিলু মিয়ার মোড় হিসেবে ওই ওই স্থানের পরিচিতি লাভ করে।

উল্লেখ্য, মহাসড়কের পশ্চিম অংশ দিয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক এবং পূর্ব অংশ দিয়ে চিতলমারী সড়ক যুক্ত রয়েছে। ফলে মোড়টির আধুনিকায়ন এলাকায় যানবাহন চলাচল ও ভ্রমণকারীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।