Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বালতির পানিতে পড়ে ১১ মাস বয়সী শিশুর মৃত্যু

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)
মে ১৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে বালতির পানিতে ডুবে মরিয়ম নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  নিহত শিশু উপজেলার পশ্চিম উজানচর রিয়াজুদ্দিন পাড়ার কৃষক এরশাদ মোল্লা ও শারমিন বেগম দম্পতির একমাত্র কন্যা।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে ) দুপুর সোয়া ১টার দিকে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু মরিয়ম বাড়ির উঠানে  খেলা করছিল। এর এক পর্যায়ে শিশুটি বাড়ির ভিতর চলে যায়। কিছু সময় পর বাবা-মা  বাড়িতে ফিরে মরিয়মকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।  খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ২ টার দিকে টিউবওয়েলের পাশে রাখা একটি পানিভর্তি প্লাস্টিকের বালতির মধ্যে মরিয়মের পা ওপরে এবং মাথা পানির নিচে ডুবে থাকতে দেখতে পান। এ অবস্থা হতে তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

 

এ বিষয়ে প্রতিবেশী মোশারফ সরদার জানান, বাবা-মা কাজে ব্যস্ত থাকাকালীন মরিয়ম খেলা করতে গিয়ে টিউবওয়েলের পাশের পানির বালতিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

 

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শিশু মরিয়মের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি অভিভাবকের উচিত যত কাজের চাপই থাকুক না কেন সর্বদা শিশু সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখা। তাহলে হয়তো এ ধরনের বেদনাদায়ক দূর্ঘটনা এড়ানো সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।