Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে কিশোরীর বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও নাহিদুর রহমান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ১৩, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে বাল্যবিয়ে প্রতিরোধে করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান।

 

 

সোমবার দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেয়ের বাড়িতে উপস্থিত হন ইউএনও নাহিদুর রহমান ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।

 

 

এ সময় তারা কিশোরীর অভিভাবকদেরকে বাল্য বিয়ের কুফল ও আইনগত শাস্তির বিষয়ে অবহিত করলে অভিভাবকরা বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেন। এ সময় ইউএনও সংশ্লিষ্টদের সতর্ক করে দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিশোরীর বাবাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

এ বিষয়ে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, “বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি বড় অভিশাপ। গোয়ালন্দকে  বাল্যবিবাহ মুক্ত করার মাধ্যমে প্রতিটি কন্যাশিশুর সুরক্ষা ও ভবিষ্যত সুরক্ষিত করতে আমরা সদা প্রস্তুত রয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।