Nabadhara
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট সড়ক ও জনপথের আওতাধীন পিরোজপুর টু নওয়াপাড়া বিশ্বরোড এর মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের দুইপাশের প্রায় সহাস্রাধিক অবৈধ কাঁচা,কাঁচাপাকা ও পাকা স্হাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে  সওজ বাগেরহাট।

 

১৪ মে বুধবার সকালে বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা ব্রীজ এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম প্রাং এর নেতৃত্বে সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে জানান, পদ্মা সেতু চালু হওয়ায় সড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে।তাই সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে এই লক্ষ্যে সড়কের দুই পাশের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদের কাজ চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।