Nabadhara
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চার লেন সড়কে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মে ১৪, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তত্ত¡াবধানে উচ্ছেদ অভিযান পরিচালনায় সেনাবাহিনী, পুলিশ,ফায়ার সাভির্স,বিদুৎ বিভাগ ও সড়ক বিভাগের অংশ গ্রহন ছিল।

 

 

বুধবার(১৪মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্ষন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন,নড়াইল সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার দেবাশীষ অধিকারী।

 

 

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে,নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল শহরাংশের ৪ লেন সড়ক বাস্তাবায়নে ইতিপূর্বে সড়কের জায়গায় গড়ে তোলা “বঙ্গবন্ধু হকার্স মার্কেট”অপসারন করা হয়। সড়কের কাজ শেষ না হতেই ফুটপাথ জুড়ে ৩০টির ও অধিক দোকান গড়ে ওঠে। মঙ্গলবার(১৩ মে) রাতে মার্কেট উচ্ছেদে মাইকিং করা হলেও আমলে নেয়নি হকার্স মার্কেটের দখলদারেরা। দখল দাররা প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেও মার্কেট শেষ রক্ষা করতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।