Nabadhara
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মুসা হ’ত্যা মামলায় এক নারীসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মে ১৪, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিবেশি কে হত্যার দায়ে এক নারীসহ ৩জন কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্তি জেলা ও দায়রা জজ এলিনা আক্তার বুধবার (১৪মে) দুপুরে এ দন্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেক কে ২০হাজার টাকা জরিমান আনাদায়ে ৩মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

 

 

মামলার বিবরণ সুত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন,লোহাগড়া উপজেলার চর-দিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার,আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন। জমি সক্রান্ত বিরোধের জের ধরে আসামীরা গত ২০১১সালের ২৪এপ্রিল তাদের প্রতিবেশি মুসা খন্দকার কে কুপিয়ে হত্যা করে।

 

 

এ ঘটনায় উল্লিখিত ৩আসামীর বিরুদ্ধে নিহতের বড় ভাই বিল্লাল খন্দকার বাদি হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় প্রত্যেক আসামী কে আদালত যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমান আনাদায়ে ৩ মাসের কারদন্ডাদেশ প্রদান করেন ।

 

এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে,আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট উত্তম ঘোষ দাবি করে জানান, দন্ডাদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।