Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় টোকন মীর হ’ত্যা মামলার আসামী মাদারীপুর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মে ১৬, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলার চাঞ্চল্যকর টোকন মীর হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামী আঃ রাজ্জাক মীর (৬১)কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ।

 

শুক্রবার (১৬মে) ভোর রাতে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ রাজ্জাক মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত বিলায়েত মীরের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা গেচে,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই গৌতম,এসআই আলীর নেতৃত্বে এবং মাদারীপুর পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাক মীর কে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে শুক্রবার ভোর রাতে গ্রেফতার করেছে।

 

 

উল্লেখ্য,গত ৭ মে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে রাজ্জাক মীর ও তার চাচাতো ভাই টোকন মীরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রাজ্জাক মীর ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে টোকন মীর কে কুপিয়ে আহত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

 

 

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দারা খান শুক্রবার বিকালে বলেন,অল্প সময়ের মধ্যে টোকন হত্যাকান্ডের এজাহার ভুক্ত আসামি রাজ্জাক মীর কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।