Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ৪ হাজার ২শ মিটার অবৈধ চায়না জাল জব্দ ও ধ্বংস

এমদাদুল হক, বিশেষ প্রতিবেদক 
জুন ৬, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

এমদাদুল হক, বিশেষ প্রতিবেদক 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বড় ডুমুরিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

শুক্রবার (০৬ জুন ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

 

টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর বলেন, বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়না জাল ব্যবহার করে মাছ শিকারের তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয় এবং পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।