Nabadhara
ঢাকাশনিবার , ৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে একই বংশের দুই গ্রুপের মধ্যে সং’ঘর্ষ: নিহত ১, আহত ৩০

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৭, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শনিবার সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভায় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে। আহতদেরকে উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এসময় উভায় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক বলে জানান গেছে।

 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসচ্ছে। ওই বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।