Nabadhara
ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় স্না’ইপার রা’ই’ফেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
জুন ৯, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সোহান মোল্যা নামে এক কলেজ শিক্ষার্থীর বাড়ি থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সোহান মোল্যা অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায়। রোববার (৮জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ভোর রাত ৫টা পর্যন্ত পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সোহান মোল্যা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলায় টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে স্থানীয় লোকজনদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। রোববার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত নড়াইল ও কালিয়া সেনাক্যাম্প যৌথভাবে আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নীচ থেকে একটি উন্নত মানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। তবে অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সোহান ও তার বাবা। পরে উদ্ধারকৃত রাইফেলটি কালিয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

 

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সোমবার (৯জুন) সকালে জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।