Nabadhara
ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় প্রকাশ্য কু’পিয়ে হ’ত্যা, পূর্ব বি’রোধের জেরে নিহত ‘কানা লিটন’

Link Copied!

হুমায়ন কবির মিরাজ,শার্শা(যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. লিটন হোসেন ওরফে কানা লিটন (৩৫) নামের এক যুবককে।

 

 

সোমবার (১০ জুন) রাত প্রায় সাড়ে দশটায় স্থানীয় আবু তাহেরের মুদি দোকানের সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত লিটন হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে।

 

 

স্থানীয়দের ভাষ্য এবং পুলিশ সূত্রে জানা যায়, লিটনের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ চলছিল। এর আগে একাধিকবার তাকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ ঈদের আগের দিন সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে তার তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

 

ঘটনার দিন রাতে লিটন একা অবস্থান করছিলেন আবু তাহেরের দোকানের সামনে। ঠিক সে সময় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা জানান, অভিযুক্তরা ছিলেন—আব্দুল মমিন (৫৫), তার ছেলে সেলিম হোসেন (৩৫), এবং রমজান আলী (৩৫)। এ সময় তাদের সঙ্গে আরও ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিল। তারা লিটনের ওপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে।

 

 

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত লিটনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়।

 

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।