Nabadhara
ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বর্গাচাষীর কলা বাগান কেটে ফেলেছে আওয়ামীলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
জুন ১১, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের বর্গাচাষির কলা বাগান কেটে ফেলেছে ওই গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিটু মুন্সি। প্রায় ২ লাখ টাকার ক্ষতি করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে বৃহস্পতিবার (১১জুন) ভোরে পাংখারচর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবার হোসেন লিটু সহ ৩/৪ জন পাংখারচর মৌজার ৬৭০ খতিয়ানে ৪৬৯৮/৫৪৫৬ দাগে ৪০ শতক জমিতে লাগানো কলা বাগান কেটে ফেলেছে।

বর্গাচাষি মুকুল মুন্সি বলেন, জমির মালিক মুন্সি আজিজুর রহমানের নিকট থেকে ৫ বছরের জন্য লিজ নিয়ে কলা বাগানের চাষ করি। দীর্ঘদিন যাবত লিটু মুন্সি ওই জমি ছেড়ে দেওয়ার জন্য আমাকে চাপ দিতে থাকেন। সকালে নদীর কুলে অন্য জমি দেখতে যায় ।

 

 

এসময় কলা বাগানের সামনে আসলে ৩/৪ লোক আমার কলা গাছ দা দিয়ে কেটে ফেলে যাচ্ছে। আমাকে দেখে সকলে চুপিসারে চলে গেলেও লিটু মুন্সি জমিতে দাড়িয়ে থাকে। কলা গাছ কাটার কথা জিজ্ঞেসা করলে লিটু মুন্সী আমাকে মেরে ফেলার হুমকি দেয়। লিটু মুন্সি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। জমির মালিক মুন্সি আজিজুর রহমান বলেন উল্লেখিত জমি আমার, আমার সকল প্রকার বৈধ কাগজ পত্র আছে। ওই জালিয়াতি লিটু মুন্সি আমার জমিতে লোকজন নিয়ে কলা গাছ কেটে ক্ষতি সাধন করেছে বর্গাচাষির।

 

এঘটনায় অভিযুক্ত ইতনা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবার হোসেন লিটুর মোবাইল ফোনে একাধিক বার ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেন নাই।

লোহাগড়া থানার ইতনা ইউনিয়নের পুলিশের বীট অফিসার এস আই সুমন হাওলাদারের সাথে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত কওে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।